AI জানেন। Service-ও বানাতে পারেন। কিন্তু Client কোথায়?
এই জায়গাটায় অনেক talented মানুষ আটকে যায়। Website বানাতে পারে। Reel বানাতে পারে। AI creative বানাতে পারে। কিন্তু sell করতে পারে না।
আমাদের 15+ বছরের business journey-তে একটা lesson খুব clear: Skill দরকার। কিন্তু Skill-এর পাশে Sales skill না থাকলে business grow করা কঠিন।
Client acquisition-এর simple framework: TARGET → MESSAGE → DEMO → OFFER → PROOF.
Step 1 — Random Lead নয়, Targeted Lead
Claude বা ChatGPT-কে 100টা random business invent করতে বলবেন না। Real business খুঁজুন Google Maps, Instagram, Facebook, LinkedIn, local directories থেকে। Example search: “Saree shop Gariahat”, “Salon Behala”, “Restaurant Howrah”.
Prompt:
“আমি [SERVICE] sell করি। এই business information analyze করে বলো তাদের কোন visible problem-এর সঙ্গে আমার service naturally fit করতে পারে। কোনো information invent করবে না।”
Step 2 — Personalized Message
Generic “Hi Sir, we provide digital marketing service” প্রায় সবাই ignore করবে। Better: “Namaskar, আপনার [BUSINESS]-এর page দেখলাম। Pujo collection-এর productগুলো strong, কিন্তু website/catalogue না থাকায় customer-কে অনেক photo manually পাঠাতে হচ্ছে মনে হলো। আমি একটা simple sample catalogue page বানিয়ে দেখাতে পারি। দেখতে চাইলে পাঠাব।”
Step 3 — Reply এলে Demo
“আমরা খুব ভালো কাজ করি”—এই কথার থেকে sample বেশি powerful। Website service হলে homepage demo। Creative service হলে sample creative। Reel হলে storyboard। Demo clearly demo হিসেবে দেখান। Fake client work বলে চালাবেন না।
Step 4 — Clear Offer
Basic, Standard, Premium—customer কী পাচ্ছে clear করুন। Price বলার আগে deliverable বোঝান।
Step 5 — Proof Build
First few clients-এর কাজ ভালোভাবে করুন। তারপর genuine feedback চাইতে পারেন। Public review বা testimonial কখনও force বা fake করবেন না।
Client Tracker
Google Sheet-এ রাখুন: Business, Contact, Service, Date contacted, Replied?, Follow-up, Closed?, Next action। Business অনেক সময় skill-এর game-এর থেকে follow-up-এর game বেশি।
আজকের Task
আজ 500 message নয়। শুধু 5টা high-quality outreach করুন। প্রতি business-এর page 5 মিনিট দেখুন। Specific problem বুঝুন। তারপর message পাঠান।
Prompt:
“এই business [DETAILS]-এর জন্য 60-word-এর personalized WhatsApp outreach লিখে দাও। Tone respectful, Bengali-English mix। Hard sell করবে না। One clear problem এবং one simple next step থাকবে।”
Five good messages > 100 spam messages.